বাংলাদেশFriday , 08 May 2026

সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে হজযাত্রী ছিলেন ৪১৯ জন।

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপির সাবেক এই নেত্রী এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব। শুক্রবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টকশোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি। রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে […]

জীবননগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে তামাকের খড়ি গোছানোর সময় বজ্রাঘাতে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের মৃত রেজাউলের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে রাসেল নিজের বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি (তামাকের শুকনো কাণ্ড) গোছানোর কাজ করছিলেন। […]

অবৈধভাবে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা, দুজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার  কসবা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা ও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। অভিযানে ‘পিপলস […]

দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-৩ আসনের দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিটি বিলুপ্তির বিষয়টি জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটনকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বিলুপ্ত হওয়া দশমিনা […]

কম দামে ওষুধ বেচায় ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় ভিক্ষুককে মানবিক কারণে কম দামে ওষুধ দেওয়ায় ‘প্রগতি মেডিকেল হল’ নামে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক ভিক্ষুক একটি ভিটামিন সিরাপ কিনতে ওই ফার্মেসিতে যান। ওষুধের দাম ৩৫০ টাকা হলেও ওই বৃদ্ধের কাছে পর্যাপ্ত টাকা ছিল […]

গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছে সরকার : শফিকুর রহমান

গণভোটের রায় প্রত্যাখ্যান করার মাধ্যমে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছে সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শফিকুর রহমান এ মন্তব্য করেন। অতীতের ফ্যাসিজমের চেয়ে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হওয়ার পথে বলেও উল্লেখ করেন […]

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের শপথ ইরানি নারীদের

ইরানের রাজধানী তেহরানে ‘ডিভোটেড গার্লস অফ ইরান’ শীর্ষক এক বিশাল সমাবেশে হাজার হাজার নারী ও তরুণী অংশগ্রহণ করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই সমাবেশের মাধ্যমে তারা ‘ইসলামি বিপ্লবের নতুন নেতার’ প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। একই সঙ্গে দেশ রক্ষায় শপথ নেওয়ার কথা জানিয়েছেন। খবর সিএনএনের। স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) ইরানে ‘কন্যা শিশু দিবস’ […]

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার। তিনি বলেছেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ […]

ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

র্কিন নৌ অবরোধ চলতে থাকলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। লেবাননে যুদ্ধবিরতির পর কৌশলগত এই জলপথ পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আজ শনিবার (১৮ এপ্রিল) এ হুমকি দেয় তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে এক পোস্টে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। তিনি […]