বাংলাদেশSaturday , 18 April 2026
  1. আন্তর্জাতিক

ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

ghatbd
April 18, 2026 6:29 am

র্কিন নৌ অবরোধ চলতে থাকলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। লেবাননে যুদ্ধবিরতির পর কৌশলগত এই জলপথ পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আজ শনিবার (১৮ এপ্রিল) এ হুমকি দেয় তেহরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে এক পোস্টে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। তিনি আরও জানান, এই প্রণালিতে চলাচলের জন্য ইরানের অনুমতি প্রয়োজন হবে। খবর এএফপির।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, যাকে তারা নৌ অবরোধ বলছে, তার যথাযথ জবাব দেওয়া হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি খুব কাছাকাছি। তবে তিনি স্পষ্ট করেছেন, চুক্তি না হলে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও জানান, পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।