স্টাফ রিপোর্টার ফজলুল হক
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আরডিআরএস বাংলাদেশ-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমে ক্ষুদ্রঋণ সংগঠক পদে নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরীর জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পদের নামঃ ক্ষুদ্রঋণ সংগঠক
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাতকোত্তর পাশ।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
অভিজ্ঞতা: এই পদে অভিজ্ঞতাহীন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে একই ধরনের কাজের অভিজ্ঞতাসম্পন্নদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া কম্পিউটার জানা প্রার্থীগণও অগ্রগণ্য বলে বিবেচিত হবেন।
বেতন: টাকা. ১৮০০০ – ২০০০০ (মাসিক )
স্নাতক পাশ আবেদনকারীদের ক্ষেত্রে বেতন প্রতিমাসে সর্বসাকূল্যে ১৮,০০০/- টাকা এবং স্নাতকোত্তর পাশ আবেদনকারীদের ক্ষেত্রে বেতন প্রতিমাসে সর্বসাকূল্যে ২০,০০০/- টাকা। শিক্ষানবিশকাল (৬ মাস) শেষে চাকুরি নিশ্চিতকরণের পর সংস্থার বেতনস্কেল অনুযায়ী বেতন প্রদান করা হবে এবং তখন অন্যান্য সুবিধাদি যেমন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসাভাতা, মোবাইল বিল, ২টি উৎসবভাতা ইত্যাদি প্রদান করা হবে।
কোম্পানীর সুযোগ সুবিধাদি: T/A, Mobile bill, Medical allowance, Performance bonus, Provident fund, Weekly 2 holidays, Gratuity
উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
প্রতিটি উৎসবভাতা ১ মাসের মূলবেতনের সমান বা সর্বসাকূল্যে বেতনের ৫০%-এর সমান।
চাকরির দায়িত্বসমূহঃ
আবেদনের শর্তাবলীঃ ক্ষুদ্রঋণ সংগঠক পদে নির্বাচিত প্রার্থীর পিতা/ মাতা/ অভিভাবক বা যেকোন নিকট আত্মীয়কে ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প-এ জামিনদার হিসাবে কর্মীর পক্ষে সংস্থার নিকট অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যেকোন জেলায় কাজ করার ক্ষেত্রে আগ্রহী হতে হবে। যোগ্যতাসম্পন্ন নারীপ্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আরডিআরএস একটি ধূমপানমুক্ত কর্মপরিবেশ।
প্রার্থীকে আবেদনপত্রের সাথে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আগামী ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে প্রধান (মানবসম্পদ) বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্র পাঠাবার ঠিকানা: রংপুর ও রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলার আবেদনকারীদের জন্য, আরডিআরএস বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ,রংপুর এবং রংপুর ও রাজশাহী ডিভিশন ব্যতীত বাংলাদেশের অন্যান্য জেলার আবেদনকারীদের জন্য, আরডিআরএস বাংলাদেশ, বাড়িনং-৪৩, রোডনং-১০, সেক্টরনং-৬, উত্তরা, ঢাকা। খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো – ২৭ জুলাই ২০২১