মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ২০২২

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা ১৭ জানুয়ারি ২০২২ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS nuatmfroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে  হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে  রাত ৯টা থেকে পাওয়া যাবে। উল্লেখ্য যে, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২৩ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিতে জানতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *