ডিগ্রী সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ১৬ মার্চ ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nuatdgroll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। উল্লেখ্য যে, ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২২ মার্চ ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না।

বিস্তারিতে জানতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *