ডিগ্রী ১ম বর্ষ রিলিজ স্লিপ আবেদন ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ১ম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।