শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

২০২০ সালের ডিগ্রীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি

স্টাফ রিপোর্টার ফজলুল হক

স্টাফ রিপোর্টার ফজলুল হক

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

২০২০ সালের ডিগ্রীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আপনাকে স্বাগতম

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী ২০১২ সালে “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠন করা হয় । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২ এর বিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট “উপদেষ্টা পরিষদ”-এর সভাপতি । বিদ্যমান আইনের আওতায় গঠিত ২৬ (ছাব্বিশ) সদস্যবিশিষ্ট ‘ট্রাস্টি বোর্ড’-এ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সভাপতি ।

ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় ফেলোশিপ প্রদান করা হচ্ছে । এতে করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে । শিক্ষার্থীদের হাতে স্বল্প সময়ে, ঝামেলাহীনভাবে উপবৃত্তির অর্থ পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ই-স্টাইপেন্ড সিস্টেম বাস্তবায়ন করছে । এই পদ্ধতির ফলে নির্বাচিত শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে, স্থানে এবং পছন্দমতো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্ব-স্ব ব্যাংক হিসাবে উপবৃত্তির অর্থ প্রদান নিশ্চিত করা হবে । শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নসহ দারিদ্র্য বিমোচনে ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে । উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা User ID ও password শিঘ্রই প্রেরণ করা হবে। ব্যবহার নির্দেশিকার শর্তাবলি অনুসরণপূর্বক আগামী ১৬/০৮/২০২০ খ্রি: থেকে ১৫/০৯/২০২০ খ্রি: তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে । সামগ্রীক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে