সোনালী ব্যাংক লি: এর এজেন্ট ব্যাংকিং এ নিয়োগ বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার ফজলুল হক
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সোনালী ব্যাংক লি: এর এজেন্ট ব্যাংকিং এ নিয়োগ বিজ্ঞপ্তি-
সোনালী এজেন্ট ব্যাংকিং
রাষ্ট্রায়াত্ত্ব বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর হাতের কাছে সেবা প্রদানের জন্য সোনালী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছে। নির্ধারিত এলাকায় ‘সোনালী এজেন্ট ব্যাংকিং’ আউটলেট স্থাপন ও পরিচালনার নিমিত্তে স্থানীয় পর্যায়ে ব্যবসা পরিচালনাকারী ও ব্যক্তি উদ্যোক্তাদের মধ্যে থেকে ‘ইউনিট এজেন্ট’ নিয়োগ করা হবে।
এজেন্ট হওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতাঃ
বাংলাদেশের স্থায়ী বাসিন্দা (পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)।
সংশ্লিষ্ট এলাকায় ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স থাকতে হবে।
এজেন্ট ব্যাংকিং পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো থাকতে হবে।
প্রাথমিক পর্যায়ে কম/বেশী ১০ (দশ) লক্ষ টাকা বিনিয়োগের সামর্থ্য।
প্রযুক্তি নির্ভর আর্থিক ব্যবসা কার্যক্রম পরিচালনায় সামর্থ্য।
সোনালী ব্যাংক লিমিটেড এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট এর সুনামের প্রতি সর্বদা সচেষ্ট থাকতে হবে।
সোনালী ব্যাংক লিমিটেড অথবা যে কোনো রাষ্ট্রায়ত্ত¡ বাণিজ্যিক ব্যাংক থেকে কমপক্ষে ০১ (এক) বছর পূর্বে অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।